বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘অনেকবার বলেছি, আমি বিবাহিত’ কেন মিথ্যার আশ্রয় নিতেন জাহ্নবী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১২:৩০

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কি সত্যিই বিবাহিত? সম্প্রতি নিজেই এমন দাবি করে চমকে দিয়েছেন অনুরাগীদের। এতে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে- জাহ্নবী যদি বিবাহিত হন, তবে বনি কাপুরের জামাই কে?

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জাহ্নবী তার ঘনিষ্ঠ বন্ধু ও ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণিকে (যিনি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত) একবার ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। নানা পার্টি, ছুটি কিংবা রেস্টুরেন্টে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়।

এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, তিনি বিদেশে থাকাকালীন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতেই ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করেন। এমনকি একবার অস্বস্তিকর মুহূর্তে মজা করে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দেন।

সম্প্রতি ‘পারাম সুন্দরী’র প্রচারে জনপ্রিয় শো স্পিড ডেটিং-এ সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অংশ নিয়ে জাহ্নবী অকপটে শেয়ার করেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেখানে প্রশ্ন করা হয়- প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? উত্তরে তিনি হাসতে হাসতে জানান, “অনেকবার বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমনটা ভারতের বাইরে হয়। লস অ্যাঞ্জেলসের এক রেস্টুরেন্ট ওয়েটাররা আমাকে ফোন নম্বর দিতেন, বাড়তি খাবার আনতেন। একবার ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম-ও আমার স্বামী।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর