বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিইসির সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক দুপুরে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেষবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস।

গত ২৮ আগস্ট একই ধরনের একটি বৈঠক নির্ধারিত থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ওইদিন দুপুর ২টায় আগারগাঁওয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল।

জানা গেছে, ২৮ আগস্ট সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বৈঠকটি স্থগিত করা হয়। 

পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া বৈঠকটি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর