শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শ্রীনগরে অগ্নিকান্ডে ৮টি ঘর ভষ্মীভূত

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭

শ্রীনগরে পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ঘর ভস্মীভূত হয়ে গেছে।

রবিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়তে পারেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিমা আক্তারের ঘরের গ্যাস সিলিন্ডারের চুলায় পুডিং তৈরির সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের টিন ও কাঠের তৈরি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি ঘরের মালিক বাদল শেখ, লিমা আক্তার, আক্কাস শেখ, জহুরুল শেখ, ও নজরুল শেখ। সবগুলো ঘরই টিন ও কাঠের তৈরি এবং বসবাসের জন্য ব্যবহৃত ছিল। বসতঘরেই রান্নার ব্যবস্থা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশে রহমান শেখের অন্য ছেলেদের ঘরগুলোও পুড়ে যেত বলে জানান তিনি। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে আগুনে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বর্তমানে চরম মানবেতর পরিস্থিতিতে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর