শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাইবান্ধায় প্রেমের ফাঁদে ফেলে অপহৃত কলেজছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ আল আমিন, গাইবান্ধা 

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে স্বাধীন প্রধান নামে অপহৃত এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে এ ঘটনায় করা মামলায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত শুক্রবার (২৯ আগস্ট) এ অপহরণের ঘটনা ঘটে। পরদিন শনিবার (৩০ আগস্ট) অপহৃত ওই কলেজছাত্রকে উদ্ধার করা হয়।

স্বাধীন প্রধান জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে। গ্রেপ্তাররা হলেন- গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম এবং একই উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দ।

পুলিশ জানায়, স্বাধীন প্রধানকে অচেনা ফোন নম্বর থেকে এক মেয়ের মাধ্যমে কথা বলে প্রেমের ফাঁদে ফেলা হয়। বেশ কয়েকদিন ফোনে কথা বলার পর তাকে দেখা করার জন্য গত ২৯ আগস্ট সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরে ডাকা হয়। ডাকে সাড়া দিয়ে স্বাধীন তার চাচাতো ভাই কে.এম স্বপন আলীকে সঙ্গে নিয়ে দেখা করতে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় যায়। এসময় শুভ ও মামুন ঝিলপাড়ার একটি বাসায় স্বাধীন ও স্বপনকে আটকে রাখলে ধস্তাধস্তি করে কে.এম স্বপন আলী পালিয়ে যায়।

পরে অপহরণকারীরা স্বাধীনকে অজ্ঞাত স্থানে আটক রেখে মোবাইলে তার পরিবারের কাছে এক লক্ষ টাকা দাবি করে এবং বিকাশে তাদের দাবিকৃত মুক্তিপনের ৫ হাজার টাকা নেয়।

এদিকে কে.এম স্বপন আলী পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি জানালে পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান শনিবার (৩০ আগস্ট) বিকেলে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী বুগুড়ার শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে অপহৃত স্বাধীন প্রধানকে উদ্ধার করে। সেইসঙ্গে অপহরণকারী শুভ ও মামুনকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় শুভ মিয়া, মামুন আকন্দ, আতাউর রহমান, শাকিল মিয়া ও আল আমিনসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার শুভ ও মামুনকে রবিবার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর