শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পরিবেশ উপদেষ্টা

জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭

আন্তর্জাতিক সহায়তা না এলেও জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ভঙ্গুর দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সহায়তার নীতি পরিবর্তন করলে তা দেশের কোটি মানুষের ওপর বড় প্রভাব ফেলবে। তবে আন্তর্জাতিক সহায়তা না এলেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন।

শুধু আর্থিক নয়, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তাও সমান জরুরি জানিয়ে তিনি আরও বলেন, তবে বহির্বিশ্ব থেকে সহায়তা না এলে দেশের কৃষক, জেলে ও গ্রামীণ সমাজের প্রাকৃতিক জ্ঞান ও অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে। আমাদের স্থানীয় সংস্কৃতি ও বোঝাপড়াকে কেন্দ্র করেই জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।

পরিবেশ উপদেষ্টা বলেন, অতীতে উপকূলীয় অঞ্চলে পানির সংকটে মানুষ হাত গুটিয়ে বসে থাকেনি। কমিউনিটি নিজেরাই এগিয়ে এসে সস্তায় লবণাক্ততা দূর করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। কিন্তু ভবদহ বা বিল ডাকাতিয়ার মতো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে অব্যাহত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

বাংলাদেশের মানুষ দুর্যোগে কখনও কারও হাত ছেড়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগের সময় আমরা অভাবনীয় ঐক্য দেখেছি। এই ঐক্যই আমাদের শক্তি। উন্নয়ন সহযোগীদের সহায়তা সেই ঐক্যকে আরও দৃঢ় করে তুলছে।

অনুষ্ঠানে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকায় মানুষের জীবন, জলবায়ু ও সংস্কৃতির পারস্পরিক সংযোগকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করেছে জলবায়ু যোগাযোগ সহযোগী প্রতিষ্ঠান জেনল্যাব। যা সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়িত ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল প্রকল্পের একটি প্রোগ্রাম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর