বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে আফগানিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬

ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহ আতালির পঞ্চাশ ছোঁয়া ইনিংস আর তাদের শতরানের জুটিতে লড়াইয়ের পুঁজি গড়ে নেয় আফগানিস্তান। পরে দারুণ বোলিংয়ে কাজ শেষ করেন ফজলহক ফারুকি, নুর আহমাদ, মোহাম্মদ নাবি ও রশিদ খান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখার হারের প্রতিশোধ নিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহতে ১৮ রানের জয় তুলে নেয় রশিদের দল।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থেমেছে ১৫১ রানে। এই জয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল আফগানিস্তান, পয়েন্ট হলো ৪। সমান পয়েন্ট আছে পাকিস্তানেরও, তবে দুই ম্যাচে কোনো জয় না পাওয়া স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত তলানিতে।

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন সেদিকউল্লাহ ও ইব্রাহিম। ধীরগতিতে শুরু করলেও শেষ পর্যন্ত ৪১ বলে পঞ্চাশ আর ৭০ বলে তিন অঙ্কে পৌঁছায় তাদের জুটি। শেষ পর্যন্ত ৪৫ বলে তিন ছক্কা ও তিন চারে ৬৪ রান করেন সেদিকউল্লাহ। সমান বল খেলে আট চার ও এক ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন ইব্রাহিম।

তবে ডেথ ওভারে বল হাতে আলো ছড়ান ফাহিম আশরাফ। থিতু এই দুই ব্যাটারসহ মোট চারটি উইকেট তুলে নেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮০ রানের সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তান থেমে যায় ১৬৯ রানে।

রান তাড়ায় পাকিস্তান শুরু থেকেই ধাক্কা খায়। দ্বিতীয় ওভারেই ফারুকির বলে সাইম আইয়ুব গোল্ডেন ডাক হয়ে ফেরেন। ফাখার জামান ও সাহিবজাদা ফারহানও ইনিংস বড় করতে পারেননি। রান আউট হয়ে ফেরেন অধিনায়ক সালমান আলি আগা। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

পরে আশা জাগিয়েছিলেন ফাহিম আশরাফ, তবে নুর আহমাদ তাকে ফেরান। মাঝখানে রশিদ খান পরপর দুই বলে তুলে নেন মোহাম্মদ নওয়াজ ও শাহিন শাহ আফ্রিদিকে। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি নেন দুটি উইকেট।

শেষ দিকে দশম উইকেটে হারিস রউফের ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা করে পাকিস্তান। মাত্র ১৬ বলে চারটি ছক্কায় ৩৪ রান করেন তিনি। সেই জুটিতে ৪০ রান এলেও ব্যবধান ঘোচাতে যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১৫১ রানে থামে পাকিস্তান।

বৃহস্পতিবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর