প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিরুদ্ধে গণপূর্ত বিভাগের জায়গায় থাকা প্রায় ৭০ বছরের পুরনো একটি সেগুন গাছ নিলামে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। ১৭ আগস্ট নিলামে পাওয়া ঠিকাদার গাছটি কেটে ফেলেন।
গণপূর্তের দাবি, জায়গাটি তাদের মালিকানাধীন এবং এ নিয়ে মামলা চলমান। তবে বিএস খতিয়ানে জায়গাটি পুলিশের নামে রেকর্ড হওয়ায় পুলিশ গাছ বিক্রি করেছে বলে জানায় জেলা প্রশাসন।
নিলামে গাছটির দর ওঠে ১ লাখ ৩৫ হাজার টাকা। পরবর্তীতে ট্যাক্স-ভ্যাটসহ মোট ১ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, জায়গাটি ভুলবশত পুলিশের নামে রেকর্ড হয়েছে। অন্যদিকে পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, জায়গাটির মালিকানা নিয়ে জেলা প্রশাসকই চূড়ান্তভাবে বলতে পারবেন।
মন্তব্য করুন: