বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নড়াইলের মুন্নি খানম হত্যা রহস্য উন্মোচন: ১২ ঘন্টার মধ্যে প্রেমিক সোহেল গ্রেফতার যশোর পিবিআই'র হাতে

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

নড়াইল জেলার নড়াগাতীতে মুন্নি খানম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। মাত্র ১২ ঘণ্টার মধ্যে মুন্নির প্রেমিক সোহেল সরদার (২০)কে গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে সংস্থাটি।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন, নড়াইল জেলার নড়াগাতি থানার দক্ষিণ নলামারা গ্রামের শিমুল মিনার মেয়ে মুন্নি খানম (১৯)এর সাথে প্রায় ১৪ মাস আগে খুলনার তেরখাদা থানার হৃদয় ফকিরের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়।গত ২৯ আগস্ট বিকেলে তিনি বাবার বাড়িতে আসেন। রাতে তিনি নিখোঁজ হন। পরদিন ২ সেপ্টেম্বর নড়াগাতী থানা পুলিশ স্থানীয় একটি পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

পিবিআই যশোরের ছায়া তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, মুন্নির সঙ্গে গ্রামের যুবক সোহেল সরদারের প্রেমের সম্পর্ক ছিল। ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তারা নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মিলিত হন। এক পর্যায়ে মনোমালিন্য দেখা দিলে সোহেল মুন্নিকে শ্বাসরোধে হত্যা করে কচুরিপানার মধ্যে ফেলে দেয় এবং গলার স্বর্ণের চেইন লুট করে।

পিবিআই যশোরের চৌকস দল পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে ও ইনচার্জ মো. সাইদুর রহমান গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় সোহেলকে গ্রেফতার করে। তার দেখানো মতে নিহত মুন্নির স্বর্ণের চেইনটি তার বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। তাকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।মুন্নি হত্যাকান্ডের ঘটনায় তার মা বাদী হয়ে নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০২(৯)/২৫। ধারা-৩০২/২০১/৩৪ দণ্ডবিধি)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর