শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপ তল্লাশি করে ভারতীয় চিংড়ী শুটকি ৩,২৭২ কেজি এবং একটি ট্রাক আটক করা হয়। জব্দকৃত মালামাল ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) পৃথক অভিযানে ৬১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা, আতশবাজি ও তারাবাতি এবং ৬৬ হাজার ৯৫০ টাকা মূল্যের ১২৩ বোতল ইস্কফ, ৮ বোতল মদ ও ২৩ বোতল বিয়ার আটক করা হয়।

২৫ বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর