বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আবু সাঈদ হত্যার প্রথম ময়নাতদন্ত রিপোর্টটিই সঠিক ছিল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম। ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার পরিবর্তন করা হলেও তিনি জানিয়েছেন, প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।

সাক্ষ্যে ডা. রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে—এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখি চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট মোট ৫ বার বদলানো হয়। কিন্তু ময়নাতদন্তের প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।

এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাঈদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন। আর বাবা বলেন, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ চলছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ।

এর আগে, এই মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুনসহ সাক্ষ্য দিয়েছেন ৩৬ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর