বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বেনাপোলে কাঁচা মরিচের ট্রাক থেকে পিস্তল-গুলিসহ দুই ভারতীয় আটক

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৩

যশোরের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি গেট থেকে ভারতীয় একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক তল্লাশি করে পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ভারতীয় ট্রাক (নম্বর- CG04PU5288) থেকে চালক গুরজীত সালুজা (৩১) এবং হেলপার রাম দাস নাওয়াদি (২৪)-কে আটক করা হয়। তারা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার বাসিন্দা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য এক লাখ তিন হাজার সাতশ বিশ টাকা।

আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পিস্তল ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডিসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে আসছে। সীমান্তে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর