শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার বাংলাদেশের মাসুদ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২

এশিয়া কাপের সবচেয়ে আলোচিত লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান মাসুদ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন মাসুদুর।

তার সহকারী হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।

শুধু মাসুদুর নন, এবারের আসরে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আরেক আম্পায়ার গাজী সোহেলও। তিনি ১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ পরিচালনা করবেন।

আম্পায়ার ও রেফারিদের তালিকা

গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য এসিসি আটজন আম্পায়ার ও রেফারির নাম ঘোষণা করেছে। এর মধ্যে আছেন—

বাংলাদেশ: মাসুদুর রহমান, গাজী সোহেল
আফগানিস্তান: আহমাদ পাকতিন, ইজাতউল্লাহ শফি
পাকিস্তান: আসিফ ইয়াকুব, ফয়সাল আফ্রিদি
শ্রীলঙ্কা: রবীন্দ্র ভিলমালসিরি, রুচিরা পালিয়াগুরুগে
ভারত: রোহান পন্ডিত, বীরেন্দ্র শর্মা

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন মাসুদুর ও পালিয়াগুরুগে। সেই ম্যাচে টিভি আম্পায়ার হবেন আফগানিস্তানের পাকতিন ও শফি। আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসির অভিজ্ঞ কর্মকর্তা অ্যান্ডি পাইক্রফট।

মাসুদুর রহমান এর আগে ২০২২ এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত তিনি ৬৪টি আন্তর্জাতিক ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রুপ পর্বের জন্য আগেই আম্পায়ারদের নাম ঘোষণা করা হলেও সুপার ফোর ও ফাইনালের জন্য নিয়োগ দেওয়া হবে ম্যাচের গুরুত্ব ও আগের পারফরম্যান্স বিবেচনায়— এবারের আসরেও সেই নিয়ম অনুসরণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর