বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি পরামর্শ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না গিয়ে নিজ নিজ স্থানে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। তাছাড়া বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সব বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে থাকার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

সব বাংলাদেশি নাগরিকদের অর্থাৎ নেপালে আসা যাত্রীদেরও বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত নেপালে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তাছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তারা হলেন-

মি. সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯

মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর