শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিক নিহত, আহত তিন

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১

গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গাছের গুঁড়ি লোড করছিলেন। এসময় গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগামী “কাজী লাইনস” নামের একটি যাত্রীবাহী বাস ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। গুরুতর আহত তিন শ্রমিককে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর