বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ৪ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী বিশেষ অভিযানে চার দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র‍্যাব-২-এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এসময় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের সাত থেকে ১০ দিনের কারাদণ্ড দেন।

র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু বলেন, এসব দালাল দীর্ঘদিন ধরে সাধারণ আবেদনকারীদের পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। ফরম পূরণ, সত্যায়ন, ভুল সংশোধন কিংবা দ্রুত ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদানের আশ্বাস দিয়ে তারা গ্রাহকদের কাছ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিত। অনেক আবেদনকারী প্রস্তাবে রাজি না হলে নানা উপায়ে তাদের হয়রানির শিকার হতে হতো।

তিনি আরও জানান, পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং এলাকায় মাইকিং করা হলেও চক্রটি তাদের অপতৎপরতা বন্ধ করেনি। আটক ব্যক্তিরা চক্রের সক্রিয় সদস্য এবং প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছিল বলে তাদের স্বীকারোক্তিতেই প্রমাণিত হয়েছে।

খান আসিফ তপু বলেন, জনভোগান্তি হ্রাস এবং অবৈধ দালাল চক্র নির্মূল না হওয়া পর্যন্ত র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর