বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইলিশের বড় চালান যাচ্ছে ভারতে 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ বছর ভারতে ১২শ’ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এসব ইলিশ পাঠানো হবে। তবে তা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এসব ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও প্রবাসী বাঙালীদের দাবীর প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানো হবে।

তিনি আরও বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। এ অবস্থায় সাশ্রয়ী মূল্যে দেশের কিছু জায়গায় ইলিশ বিক্রি করবে সরকার।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর