বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ডিমলায় মোবাইল কোর্ট: মিনি পেট্রোল পাম্পে জরিমানা ও বন্ধের নির্দেশ

মোঃ মাসুদ রানা, নীলফামারী

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০

নীলফামারীর ডিমলা উপজেলায় জননিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ডিমলা সদর ইউনিয়ন ও খগাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। কোর্ট পরিচালনায় সহযোগিতা করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম।

অভিযানে প্রথমে ডিমলা সদর ইউনিয়নে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর আওতায় সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে খগাখড়িবাড়ি ইউনিয়নে অত্যন্ত বিপদজনকভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা ও জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় একটি পাম্প বন্ধের নির্দেশ প্রদান করা হয়। একই ইউনিয়নে রাস্তায় জায়গা দখল করে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রওশন কবির বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে বিপদজনক ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

নীলফামারী জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর