শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা : স্বজনদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই

মোহাম্মদ হানিফ, নোয়াখালী 

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সীবাড়ি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহার (৩৮) পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ঘটনার দ্রুত বিচার এবং হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে তীব্র নিন্দা ও কর্ন গ্রহণ করেছে এলাকার মানুষ।

মৃত বাহার একজন নিরীহ মানুষ ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী। তিনি ফেনীর মোটবী ইউনিয়নের স্থানীয় একটি প্রতিষ্ঠান স্টার লাইন‑এ কাজ করতেন।

অভিযোগ অনুযায়ী, গত রোববার ভোরে চোর সন্দেহ দেখিয়ে ফেনীর মোটবী ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন।

স্বজনরা বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পুলিশ এখনও প্রধান অপরাধীসহ অন্যদের গ্রেফতার ও বিচার শুরু করেনি।

গতকাল বেগমগঞ্জ উপজেলা কাদিরপুর ইউনিয়নের পৌর‑বিবি বাজারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেন নিহতের বড় ভাই জাফর আহমেদ, স্ত্রী নুর নাহার, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাকের হোসেন, জান্না মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল হালিম প্রমুখ।

প্রশাসনের কাছে আবেদন করেন, ঘটনার দ্রুত অনুসন্ধান ও দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, নির্ধারিত আইনের আওতায় যাতে দোষীরা সর্বোচ্চ শাস্তি পায়, এ বিষয়ে কোনও ছাড় নয়,

নির্দিষ্টভাবে ব্যথা প্রকাশ করেছেন যে, একজন প্রতিবন্ধী ও নিরীহ মানুষকে এভাবে নির্মমভাবে নিধন করা যায় না

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন এ ঘটনায় ৬ জনকে আসামি করা হয়েছে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।অপর আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।তিনি আরো বলেন

এ ধরনের ঘটনা শুধু নির্যাতিত পরিবারের নয়, সমাজের একটি বড় অংশের আস্থাকে ধ্বংস করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর