বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চালক নিহত, আহত ১২

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা

মোহাম্মদ হানিফ, নোয়াখালী

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বেপরোয়া গতির একুশে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চালক নিহত এবং অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী-কমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম বেলায়েত হোসেন (৪৯)। তিনি একুশে পরিবহনের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চৌমুহনীমুখী জোনাকী পরিবহনের একটি বাস ট্রাকটিকে দ্রুত গতিতে ওভারটেক করে পাশ কাটিয়ে চলে যায়। ওই বাসের পেছনে থাকা একুশে পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক বেলায়েত হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বাসের আরও অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে।’’

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর