বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাতিসংঘের ৮০তম সভায় যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ সভায় (ইউএনজিএ) যোদানের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন, সেখানে তিনি বাংলাদেশের জাতীয় বক্তব্য প্রদান করবেন এবং উচ্চস্তরের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ভাষণে গত বছরের সরকারের কার্যক্রম এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, চারজন শীর্ষ রাজনৈতিক নেতা এ বছর বাংলাদেশের প্রতিনিধি দলকে যোগ দেবেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন।

তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূস ইউএনজিএ’র পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন, যার বিস্তারিত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে যাত্রা করবেন। ২ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ বছর ইউএনজিএ’র সাধারণ বিতর্ক ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বের রাষ্ট্র ও সরকারের প্রধানরা জটিল ও আন্তঃসংযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে তাদের অগ্রাধিকার ও নীতি প্রাধান্য তুলে ধরবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর