বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিয়ে ভাঙতেই কাজ পাচ্ছেন না সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫

২০১৭ সালে চোখধাঁধানো আয়োজনে বিয়ে সারেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। যদিও ২০২১ সালে সেই সম্পর্ক তাদের ভেঙে যায়। প্রেম-বিয়ে-বিচ্ছেদ। বিগত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রে তাদের ব্যক্তিগত জীবন। এরপরও প্রায়ই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে।

সামান্থার সঙ্গে বিয়েভাঙার পর অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে নিয়ে নতুন করে সংসার পেতেছেন নাগা চৈতন্য। এবার শোনা যাচ্ছে, নাগার সঙ্গে সম্পর্ক ভাঙতেই নাকি দক্ষিণী সিনেমায় খুব একটা কাজ পাচ্ছেন না অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মানচু মন্তব্য করে বলেন, তেলেগু ইন্ডাস্ট্রির এক তারকার সাবেক স্ত্রী বিয়েভাঙার পর থেকে কাজ পাচ্ছেন না। যদিও সরাসরি কোনো নাম নেননি লক্ষ্মী মানচু।

কিন্তু অনুরাগীদের দাবি, তিনি প্রিয় বন্ধু সামান্থার কথাই বুঝিয়েছেন। ‘দক্ষ: এ ডেডলি কন্সপিরেসি’ সিনেমার প্রচারে এসে লক্ষ্মী বলেন, পুরুষের থেকে এই সমাজে নারীর অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, এক মহাতারকার সাবেক স্ত্রী আছেন, যিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। বিবাহবিচ্ছেদের পর এমনকি সিনেমাও ওই অভিনেত্রীর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, যেগুলোর প্রস্তাব একসময় তাকেই দেওয়া হয়েছিল।

লক্ষ্মীর দাবি— ওই তারকা রাগ করতে পারেন, সেই আশঙ্কার কথা জানিয়েই তার সাবেক স্ত্রীকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ভাল কাজ করার অপেক্ষায় এখন সেই অভিনেত্রী এবং আমার তার নাম আলাদা করে উল্লেখের প্রয়োজন নেই বলে জানান লক্ষ্মী মানচু।

সামান্থার সঙ্গে খুব ভাল সম্পর্ক লক্ষ্মীর। তাহলে কি বন্ধুর কথাই বললেন মানচু? সরাসরি প্রশ্ন করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা। উত্তরে লক্ষ্মী বলেন, আপনাদের মনে হচ্ছে সামান্থার কথা বলছি। যদিও একজন নয়, পাঁচ-ছয়জন তারকার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং আমি ওদের সবারই ঘনিষ্ঠ। কিন্তু আমার বক্তব্য— কোনো পুরুষকে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে না। অথচ একজন নারীর ওপর বিয়ের পর সন্তান-শ্বশুরবাড়ি— অজস্র দায়িত্ব এসে পড়ে। আমাদের কেউ স্বাধীনতা দেয় না, আমাদের আদায় করে নিতে হয়।

উল্লেখ্য, বেশ কয়েক বছর প্রেমে থাকার পর ২০১৭ সালে সামান্থা ও নাগা চৈতন্যের বিয়ে হয়। মাত্র চার বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। গত বছর শোভিতা ধূলিপালার সঙ্গে বিয়ে হয় নাগা চৈতন্যর। অন্যদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে রয়েছেন সামান্থা রুথ প্রভু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর