শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৮৯৭টি আবেদনের ভিত্তিতে দক্ষিণ জেলা বিএনপির কমিটি চুড়ান্ত, যেকোন দিন ঘোষণা

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির কমিটি প্রায় চুড়ান্ত হয়েছে। বৃহৎ এই দলের রাজনীতির গতি সঞ্চারে যেকোন দিন এই কমিটি ঘোষণা করা হতে পারে। এর আগে আবেদন পড়ে ১ হাজার ৮৯৭টি। এরপর আবেদনকারী সকল নেতাকর্মীর পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এটি প্রকাশের পর জেলা বিএনপির কাছে দেড় শতাধিক অভিযোগ জমা পড়ে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছরের ২২ মে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভায় জেলার আওতাধীন মেয়াদোত্তীর্ণ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়। দলের সাংগঠনিক গতিশীলতা ও পুনর্গঠনের লক্ষ্যে জেলা কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়। ওইদিন থেকে কমিটি ছাড়াই চলছে দক্ষিণ জেলার সকল উপজেলা ও পৌরসভা বিএনপি।

এছাড়া আগস্টের শেষের দিকে একটি বিজ্ঞপ্তি দেয় দক্ষিণ জেলা বিএনপি। তাতে ইতিপূর্বে গ্রহণ করা ১৮৯৭টি আবেদনের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে লিখিত আকারে জানাতে অনুরোধ করা হয়। এরপর বাছাইকৃত আবেদন থেকে জেলার আওতাধীন ৮ উপজেলা, ৬ পৌরসভা ও ১ সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করবে জেলা কমিটি।

এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন বলেন, দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা, পৌরসভা ও সাংগঠনিক ইউনিট কমিটি ঘোষণা করা হবে যে কোন সময়। বর্তমানে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। নতুন কমিটিতে দলের ত্যাগী নির্যাতিত ও যোগ্য নেতা কর্মীদের মূল্যায়ন করা হবে। প্রথম পর্যায়ে আহ্বায়ক কমিটি সীমিত আকারে প্রকাশ করা হবে। এরপর ঘোষিত কমিটি পূর্ণাঙ্গ করবে। নতুন কমিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলনের পর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করবে।

দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা, পৌরসভা ও সাংগঠনিক ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে তিন দফায় আগ্রহী নেতাকর্মীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে দক্ষিণ জেলা বিএনপি। তাতে আবেদন পড়ে ১ হাজার ৮৯৭টি। এরপর আবেদনকারী সকল নেতাকর্মীর পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এটির উদ্দেশ্য ছিল-তালিকায় অন্তর্ভুক্ত আবেদনকারী কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ কিংবা অন্য কোনো গুরুতর অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কিনা। এটি প্রকাশের পর জেলা বিএনপির কাছে দেড় শতাধিক অভিযোগ জমা পড়ে।

এদিকে জেলা বিএনপির এক নেতা জানান, বর্তমান নতুন কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিটি গঠনের পর এটির তালিকা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান এডভোকেট আহমেদ আজম খানের কাছে জমা দিবে জেলা বিএনপি। বিভাগীয় সাংগঠনিক টিম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি নিয়ে নতুন কমিটি ঘোষণা করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর