শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব

আওয়ামী দুঃশাসনের ১৬ বছর: বিএনপি নেতাকর্মীদের ত্যাগ বৃথা যাবে না

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯

যশোরের বাঘারপাড়ার ১ নম্বর জহুরপুর ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, ১/১১ থেকে শুরু হওয়া আওয়ামী দুঃশাসনের ১৬ বছর পার হয়েছে। এই দীর্ঘ সময় বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ ও সংগ্রাম করে চলেছেন, তা কখনোই বৃথা যেতে পারে না। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাঘারপাড়া থানা বিএনপির আয়োজনে জহুরপুর ইউনিয়নে আয়োজিত এসব উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি হলো প্রকৃত গণমানুষের দল। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের মূল প্রেরণা শক্তি। তাই প্রতিটি নেতাকর্মীর উচিত তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের পাশে দাঁড়ানো এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করা।

নির্বাচন এলেই বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করে তিনি বলেন, এবারও তার ব্যতিক্রম নয়। এসব ষড়যন্ত্র ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়ে কলঙ্কিত না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘারপাড়া থানা বিএনপি ধারাবাহিকভাবে উঠান বৈঠকসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কর্মসূচির দ্বিতীয় দিনে জহুরপুর ইউনিয়নে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাছ হোসেন, আনিসুর রহমানসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর