বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যশোরে মাদকমুক্ত আলোকিত সমাজ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯

যশোরে মাদকমুক্ত আলোকিত সমাজ গঠন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার রাতে সদর উপজেলার সিলুমপুর যুব সমাজের আয়োজনে অভিভাবক ও গ্রামের সুশীল সমাজকে নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কেন্দ্রীয় কারা হাসপাতালের ইনচার্জ ও স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিও সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালি মডেল থানার এএসআই ইয়ার আলী।

দোয়া পরিচালনা করেন ও বিশেষ আলোচক ছিলেন, সিলুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, বাড়ছে চুরি, ডাকাতি ও খুন-খারাপির মতো অপরাধ। মাদক শুধু শরীর ও মনকেই ধ্বংস করে না, এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ায়।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মো. শরীফ হোসেন, সাবেক সেনা সদস্য মো. সাজ্জাদ হোসেন সেলিম, সাবেক ইউপি সদস্য মো. সেলিম হোসেন, এডভোকেট মো. বিল্লাল হোসেন, মাওলানা মো. মঈন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর