বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শাহরুখ নাকি শাকিব, হানিয়া আমিরের পছন্দ কাকে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১

পাকিস্তানি জনপ্রিয় নায়িকা হানিয়া আমির এখন ঢাকায় অবস্থান করছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি একটি আয়োজনে অংশ নেন।

সেই আয়োজনে উপস্থাপক তার কাছে প্রশ্ন করেন, শাহরুখ খান নাকি শাকিব খান- কে তার পছন্দ। যা তিনি উত্তরে বলেন তা দর্শকদের আনন্দে ভাসিয়েছে।

উপস্থাপক সৌমিক আহমেদের প্রশ্নে হানিয়া আমির বলেন, আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।

এর আগে হানিয়া আমির গিয়েছিলেন ঢাকার আহসান মঞ্জিলে। সেখানে তিনি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভ্লগে অংশ নেন। পাশাপাশি চেখে দেখেন ফুচকা, ঝালমুড়ির মতো কিছু রাস্তার খাবার।

এদিকে রোববার (২১ সেপ্টেম্বর) সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।

গ্ল্যামার আর প্রতিভার মিশেলে ক্যারিয়ারের একের পর এক সাফল্যে এখন আলোকিত হানিয়া আমির। চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে নেন পাকিস্তানি এই গ্ল্যামার গার্ল।

তার সতেজ সৌন্দর্য, হাসি এবং প্রাকৃতিক অভিনয়ের জন্য তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। পাকিস্তানি নাটক ও সিনেমায় আধুনিক, সাহসী ও স্বাধীনচেতা নারীর চরিত্রে তাকে বেশি দেখা যায়। সামাজিকমাধ্যমেও বিশাল ফ্যানবেস রয়েছে তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর