শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পাকিস্তানি বলে দেশীয় কাপড় বিক্রির অভিযোগে অর্ধলাখ টাকা জরিমানা

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

চট্টগ্রাম মহানগরে দেশি কাপড় বিদেশি কাপড় বলে বিক্রিসহ নানা অপরাধে আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহানগরীর চকবাজার এলাকায় সোমবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য দেননি। এমনকি তিনি সেই অর্ডারের যে চার্জ নিয়েছেন সেটাও ফেরত দেননি। এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি এসেছি। এখানে এসে দেখেলাম, তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটার কোন প্রমাণ তারা দেখাতে পারেননি। অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা।

এছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখব। ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ অন অনুমোদিত রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি করায় ফেয়ারি নামক একটি দোকানে ১০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়।

এছাড়া চকবাজার মোড়ে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকে কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে বাসি গ্রিল ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের রান্না করা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি বিক্রির দায়ে ফুলকলিকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর