বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শাহ আমানত বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

চট্টগ্রাম নগরের পতেঙ্গা গুপ্তখাল থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এ-১ জ্বালানি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৫.৭৭ কিলোমিটারের এই প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক ড. একেএম আজাদুর রহমান এবং শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক অমিত কুমার বড়–য়া ।

এর আগে, গুপ্ত খালে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরি যোগে শাহ আমানত অ্যাভিয়েশন ডিপোতে জেট এ-১ সরবরাহ করা হতো। বিমানবন্দরের দৈনিক চাহিদা দুই লাখ ২৫ হাজার লিটার, বছরে প্রায় ৬৫ হাজার টন। পূর্বে ট্যাংকলরিতে এ জ্বালানি পরিবহনে বছরে খরচ হতো প্রায় ৮ কোটি টাকা।

নতুন প্রকল্পে ১৭০ কোটি টাকার বিনিয়োগে আট ইঞ্চি ব্যাসের আন্ডারগ্রাউন্ড পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ইপক্সি কোট ও বাহ্যিক থ্রি এলপিই কোট ব্যবহার করা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহন সম্ভব। ৩০ বছর মেয়াদি এই প্রকল্প স্ক্যাডা নিয়ন্ত্রিত কনট্রোল ও অটোমেশন সিস্টেমে পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর