বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হানিয়া আমির

বাংলাদেশের মানুষ অসাধারণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই অভিনেত্রী যে কদিন ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তুমুল আলোচনায় ছিলেন। রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান হানিয়া আমির।

ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল।

বাংলাদেশিদের শান্তি কামনা করে হানিয়া আমির লেখেন, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে- তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।

এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা।

একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লেখেন—আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

ঢাকায় কাটানো হানিয়া আমিরের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। গত ১৯ সেপ্টেম্বর বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া।

উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী।

‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া আমির।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর