বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঝিনাইদহ পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ 'অ্যাপস' চালু

মো:হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

ঝিনাইদহ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশের বিশেষ 'পূজা নিরাপত্তা অ্যাপস' চালু করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এ অ্যাপস উদ্বোধন করা হয়।

আজ (২৪ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপসের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। এসময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন সহ জেলার সকল পূজা মণ্ডপ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ জানান, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অ্যাপস চালু করেছে পুলিশ। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেশে এই প্রথম জেলাতে ব্যতিক্রমী এই অ্যাপ্লিকেশন চালু করল ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই। পূজা মণ্ডপের লোকেশন খুব সহজে বের করা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর