শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুর্গাপূজায় কঠোর নিরাপত্তার দাবি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৩, ১২:৩২

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কঠিন ও কঠোর নিরাপত্তার দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বক্তারা এ দাবি ও সংশয় প্রকাশ করেন।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য; হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমল শীল, রাজিব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সমীর কর, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তপন কর প্রমুখ।

সভাপতির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, পূজামণ্ডপে এবং প্রতিমায় আঘাত আসলে ছেড়ে দেওয়া হবে না। চোর ধর্মের কাহিনী শোনে না। মসজিদেও চুরি হয়। অতএব অপরাধীর কোন ধর্মীয় পরিচয় হয় না। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। নিজেদের প্রতিমা ও মণ্ডপ নিজেরাই রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, ফেনী-০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূজামণ্ডপে যে উপহার দেন তা বিরল। দেশের অন্য কোথাও এমন হয় বলে আমার জানা নেই।

বিশেষ অতিথির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন, অপশক্তির সাথে যুদ্ধ করে আমরা টিকে আছি, থাকতে হবে। প্রতিমা পাহারা দেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর