শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বীরগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে শিশুকন্যার লাশ উদ্ধার

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) 

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৯

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর শিশুকন্যা মুশফিকা জান্নাত (৮) নামের এক শিশুকন্যার মরদেহ উদ্ধার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুশফিকা উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গুচ্ছ গ্রামের মাসুদ রানা'র মেয়ে।

শিশুকন্যার চাচা তরিকুল ইসলাম জানান, গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিবেশী শিশুদের সহিত নদীতে গোসল করতে গেলে নিখোঁজ হয় মুশফিকা। পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে রাতে নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজিতে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাদুল্লাপাড়া এলাকায় উদ্ধার করে দাফন সম্পন্ন করা হয়েছে। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মসলেম উদ্দিন জানান, শিশু কন্যাটি নিখোঁজের খরব পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। এবিষয়ে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে শিশু মুশফিকাকে উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান শিশু মুশফিকা নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা অবগত নই। তবে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস এর সঙ্গে যোগাযোগ করা হলে লাশ উদ্ধারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে দাফন সম্পন্ন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর