বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৪

যশোরে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার এম.কে রোড ও ভাতুড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এম.কে রোডে অবস্থিত টেস্টি ট্রিট কনফেকশনারিকে ৫০ হাজার টাকা এবং নিউ বাধন ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, টেস্টি ট্রিট কনফেকশনারিতে প্রাণ পটেটো স্পাইসি বিস্কুটের একটি প্যাকেটে ১৬টি থাকার কথা থাকলেও খুলে দেখা যায় সেখানে রয়েছে ১৫টি প্যাকেট। অন্যদিকে, নিউ বাধন ফুডে বিক্রির জন্য রাখা খাদ্যপণ্যের ওজন ১৯২ গ্রামের পরিবর্তে পাওয়া যায় ১৭৯ গ্রাম। এসব অনিয়মকে প্রতারণামূলক এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর