শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর)

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে এবং শারদীয় দুর্গাপূজা সুন্দর সুষ্ঠুভাবে উদযাপনে সেনাবাহিনী, র‍্যাব, আনসার ও পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা ২৪ ঘন্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান,এউপজলায় ১৬৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ১২ টি মোবাইল টিম ও ১৫টি মোটরসাইকেল টিম মাঠে নিয়জিত রয়েছে। চলবে নিয়মিত তল্লাশী। পূজা উৎযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর