শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

জামালপুরের সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুৎ লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি সেলিম এবং বজ্রপাতের ঘটনায় সিফাত নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানাগেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় রবিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় সেলিম ও ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে বজ্রপাতে মারা গেছে সিফাত।

বিদ্যুৎস্পৃষ্ট নিহত সেলিম পৌর এলাকার বাউসি চন্দনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বজ্রপাতে নিহত সিফাত ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ও ভাটারা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার বিকালে চরবালিয়া গ্রামের হরমুজ আলীর বাড়ীর সামনে পল্লী বিদ্যুৎ লাইনের মেরামত করতে ছিলো সেলিম মিয়া। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎতের তারের সাথে ঝুলে পড়ে সেলিম। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিস মিয়া জানান, রবিবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সিফাত নিজ বাড়ির পাশে আম গাছের নিচে বসেছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী সিফাত মিয়া।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্তে ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর