বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বঙ্গোপসাগরে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৫, ১১:৫১

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

বুধবার (১ অক্টোবর) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, ব্রেকিং নিউজ। বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। ১ অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের ওপরে এখনও বর্ষা মৌসুম চলছে। বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশ বিরাজ করে না। ফলে আশঙ্কা রয়েছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপরে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

এই জলবায়ু গবেষক জানান, গভীর নিম্নচাপটি যদি রেকর্ড ভঙ্গ করে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে ‘শক্তি’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর