বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নেত্রকোণায় পূর্ববিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৭:৫২

নেত্রকোণার মদনে পূর্ব বিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল (৫ অক্টোবর) রোববার রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

নিহত কৃষক তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। কৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রাতে রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সাথে তর্ক হয়। এ ঘটনায় কয়েকজন মিলে কৃষক হারুন চৌধুরীকে মারধর করে। এ সময় হারুন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, আমার চাচা শ্রমিকের খোঁজে আজ রাতে পাশের রুদ্রশ্রী গ্রামে যায়। এ সময় শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে আমার চাচাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন জানান, 'হারুন চৌধুরী নামের এক কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। মৃত ব্যাক্তির শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।'

আজ সোমবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হারুন চৌধুরীর সাথে অপর পক্ষের লোকদের সাথে পারিবারিক নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিলো বলে জানা গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর