শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাহ্মণবাড়িয়ার গৌরব: আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জয় আয়ান ইসলাম আরিয়ান ও তার দলের

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রতিভা আয়ান ইসলাম আরিয়ান ও তার দল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তারা মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৭ম বিশ্ব উদ্ভাবনী প্রতিযোগিতা ও প্রদর্শনী (7th World Invention Competition and Exhibition – WICE)-এ তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস উপশাখায় স্বর্ণপদক অর্জন করেছেন।

মাত্র নবম শ্রেণির শিক্ষার্থী হয়েও আয়ান ইসলাম আরিয়ান তার মেধা, উদ্ভাবনী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা দিয়ে নিজেকে একজন তরুণ উদ্ভাবক ও সামাজিক উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অল্প বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখে তিনি নজর কাড়ছেন দেশ-বিদেশে।

এই অর্জন শুধু আয়ান ও তার দলের নয়, এটি গোটা ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। প্রযুক্তি ও উদ্ভাবনের এই সাফল্য আগামী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়ান ইসলাম আরিয়ান ও তার দলকে জেলা শিক্ষাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অভিনন্দন জানাচ্ছেন। ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে তারা এগিয়ে যাবে এই প্রত্যাশা সবার।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর