শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দোহারে ইলিশ রক্ষা অভিযান: ৫ জেলের কারাদণ্ড, জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

সাদের হোসেন বুলু, নবাবগঞ্জ (ঢাকা) 

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৩:০৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর দোহার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে ইলিশ আহরণের অভিযোগে ৫ জন জেলেকে আটক করা হয়েছে। সোমবার ভোর থেকে টানা প্রায় ১০ ঘণ্টাব্যাপী ইলিশ রক্ষা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ইলিশ আহরণের কাজে ব্যবহৃত কয়েকটি নৌকা ও ট্রলার জব্দ করা হয়, যা পরবর্তীতে প্রকাশ্য নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২,০০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সবাইকে অনুরোধ করছি, সরকারি নিষেধাজ্ঞা মেনে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ থেকে বিরত থাকুন।

তিনি আরও বলেন, আসুন, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ রাখি। জাতীয় সম্পদ রক্ষা করি। জনসেবায় প্রশাসন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর