বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পলাশে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বোরহান মেহেদী, পলাশ (নরসিংদী)

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। আজ (৮ অক্টোবর) বুধবার সকালে পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় পলাশ উপজেলা পরিষদ চত্ত্বরে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন।

আইএসএইচসি হাসানহাটা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সভাপতি শান্তি রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী।

রিকের সাব ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের নবীন সদস্য শামিয়া আক্তার দিবা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাশরুর খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ সাংবাদিক, (ওঝঐঈ) ১২টি ক্লাবের সদস্য বৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রবীণ ব্যাক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশ নেয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর