প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৪
জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় সচেতনতামূলক প্রচার ও টহল অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে তেতুলিয়া ও মেঘনা নদীতে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছেন দক্ষিণ জোনের কোস্ট গার্ডের সদস্যরা।
বুধবার (৮ ই অক্টোবর) সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকায় মেঘনা নদীর মোহনায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট মো. মুত্তাকিন সিদ্দিক (এক্স), বিএন পিনং (৩৫০৬)।
তিনি আরও বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে মা ইলিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ঠা অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ( ২২ দিন) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
তিনি জানান, এ উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও মা ইলিশ সংরক্ষণে সক্রিয় অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কোস্ট গার্ড জানায়, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ঠা অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
এ উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
উপকূল ও সমুদ্রে যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকদের ১৬১১১ নম্বরে কল করে দ্রুত সহায়তা পাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মন্তব্য করুন: