বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে প্রথমবার স্থান পেল মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৩

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ স্থান অর্জন করেছে। র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১২০১–১৫০০ ব্যান্ডে অবস্থান করছে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে রয়েছে।

‎আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় নামিয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র‌্যাঙ্কিংয়ে, আর বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে কোনো বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রথম ৮০০-এর মধ্যে জায়গা করে নিতে পারেনি।

‎র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

‎এবার ১০০১ থেকে ১২০০ এর মধ্যে স্থান পেয়েছে ৬টি বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

‎তাছাড়া ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে স্থান পেয়েছে আরও ৬টি বিশ্ববিদ্যালয়—মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হ্নদয় হোসাইন বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। এটি আমাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের জন্য অনুপ্রেরণা যোগাবে। আশা করি ভবিষ্যতে আরও ভালো গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।”

‎মাভাবিপ্রবি গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা Times Higher Education (THE)-এর বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান অর্জন করেছে, যা আমাদের জন্য এক ঐতিহাসিক ও গর্বের অর্জন। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একাগ্র পরিশ্রম, নিষ্ঠা ও গবেষণায় উৎকর্ষের ফল। এটি প্রমাণ করে যে, সীমিত সম্পদেও দৃঢ় নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব। মাভাবিপ্রবি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে আসছে। এই স্বীকৃতি আমাদের সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষর। বিশ্ববিদ্যালয়ের এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের জন্যও এক বিশাল অনুপ্রেরণা।আমরা বিশ্বাস করি, এই অর্জন ভবিষ্যতে আরও উন্নত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের শিক্ষার্থীদের জন্য এটি হবে আত্মবিশ্বাসের উৎস এবং আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের একটি দৃঢ় পদক্ষেপ।

‎শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'।

‎এই বছর বিশ্বের ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। শীর্ষস্থান দখল করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে আছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), এবং তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর