শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, পঙ্গুদের হুইলচেয়ার ও গাছের চারা বিতরণ

নাসিরনগরে লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর নাভানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫, ১৮:০৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর নাভানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

“দৃষ্টি সবার অধিকার, বয়স হলে ছানি হয় চিকিৎসায় ভালো হয়”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ অক্টোবর) চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন গভর্নর ড. এ কে এম সারোয়ার জাহান জামিল এমজেএফ, লায়ন্স ইন্টারন্যাশনাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মফিজ উদ্দীন আহম্মেদ ফরিদ, অতিরিক্ত সচিব (অব.) অর্থ মন্ত্রণালয়; ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক, সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট ও প্রাক্তন ডিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর; মোয়াজ্জেম হোসেন চৌধুরী, চেয়ারম্যান, লাল হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশন; এবং লায়ন ড. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফসহ আরও অনেকে।

ক্যাম্পে প্রায় শতাধিক ছানি পড়া রোগী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি মেধাবী ১৫০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, ১০ জন পঙ্গু ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ১,০০০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ও সেচ্ছাসেবী সংগঠন ফকিরদিয়া সরকার বাড়ির কল্যাণ পরিষদ,রক্তের বন্ধন চাতলপাড়, আনসার বাড়ি সমাজকল্যাণ পরিষদ, ফুলখারকান্দি সমাজকল্যাণ যুব সংঘ সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান বলেন, “সমাজের প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষা ও পরিবেশ রক্ষায় আমাদের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর