শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কোহলিকে ছাড়িয়ে গেলেন শুভমান গিল

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫, ১৪:৪৩

চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। সিরিজের দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে তিনি শুধু দলের জয় নিশ্চিত করেননি, বরং গড়েছেন এক বিশেষ রেকর্ডও। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন গিল।

তথ্য অনুযায়ী, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে শুভমান গিলের সংগ্রহ ২,৮০০ রান। তার ব্যাটিং গড় ৪৩.০৬, সর্বোচ্চ ইনিংস ২৬৯ রান। ইতোমধ্যে তিনি করেছেন ১০টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি।

অন্যদিকে, বিরাট কোহলি ৪৬ ম্যাচে করেছেন ২,৬১৭ রান, গড় ৩৫.৩৬। ফলে গিল এখন কোহলি, রোহিত শর্মা ও ঋষভ পন্তকে পেছনে ফেলে ভারতের শীর্ষ রান সংগ্রাহকের আসনে বসেছেন।

বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মারনুস লাবুশেনে। তাদের পরেই উঠে আসছেন ভারতের এই তরুণ তারকা শুভমান গিল, যিনি দেশের ভবিষ্যৎ ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন দ্রুতই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর