বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রাথমিক উপদেষ্টা

টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫, ১৪:৪৬

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে।

আজ (১২ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। তাছাড়া 'এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স' বৃদ্ধি পাওয়ায় অনেক এন্টিবায়োটিকও কার্যকর হয় না। এর ফলে আমাদের দেশে প্রতিবছর অনেক শিশু মারা যায়। তাই আমাদেরকে খাদ্য গ্রহণে সতর্কতা, নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং টিকা গ্রহণে গুরুত্ব দিতে হবে।

উপদেষ্টা আরো বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর ব্যাপক প্রচার করতে হবে, যাতে অন্যান্য শিশুরাও টিকা গ্রহণে আগ্রহী হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাবের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিড সুধীর যোশী, ইউনিসেফ, বাংলাদেশের চিফ অফ হেলথ চন্দ্রশেখর সোলায়মান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এরপর তিনি লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন।

এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান সব শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর