শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মানিকগঞ্জে অসাধু বীজ ব্যবসায়ীকে ভোক্তার জরিমানা

মোঃ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৮:০১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা বাজারের অসাধু বীজ ব্যবসায়ী রাজীব বীজ ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

রবিবার ১২ অক্টোবর মানিকগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিস ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক, ফারহানা ইসলাম অজন্তা অভিযান পরিচালনা করেন।

রাজীব বীজ ভান্ডার দীর্ঘদিন ধরে ভেজাল বীজ ও নিম্নমানের অর্থাৎ মানঘোষিত বীজকে হাইব্রিড F1কোয়ালিটি লিখে কৃষকের সাথে ব্যাপক প্রতারণা করে আসছিল। এই নিম্নমানের বীজ বপন করে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় একাধিক কৃষকেরা জানান, রাজীব বীজ ভান্ডার দীর্ঘদিন ধরে এলাকার কৃষকের কাছে ভেজাল বীজ বিক্রি করে কৃষকের সাথে প্রতারণা করে আসছিল। এতে অনেক কৃষক নিজের অস্তিত্ব হারিয়েছে। এতে অসাধু ব্যবসায়ী ব্যাপক কালো বাজারীর মাধ্যমে লাখ লাখ টাকা আয় করে অনেক লাভবান হয়েছে।

অভিযান শেষে, সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা গণমাধ্যম কর্মীদের জানান, জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর