বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ছিনতাইকালে চালকহত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মমিনুল ইসলাম শিবলু, ভোলা

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

চরফ্যাশনে মটরসাইকেল ছিনতাইকালে হত্যা করা হয় আরোহী কালুকে। হত্যা মামলায় অভিযুক্ত আসামী মিন্টিজ ওরফে মোঃ শাজাহানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন চরফ্যাশন চৌকি আদালতের বিচারক, মোঃ শওকত হোসাইন। আদেশে বলা হয় ২০১২ সালের ১৯ ফেরুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন গাছির মটরসাইকেলে চরে কালু দুলারহাট বাজার থেকে চরফ্যাশন যাচ্ছিলেন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ও নিখোঁজ থাকে। পরদিন সকালে চরফ্যাশন উপজেলার আলীগাও ২ নং ওয়ার্ডের জনৈক নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে কালুর লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা।

তাতে উল্লেখ করা হয় মটর সাইকেলটি ছিনতাই করতে পথ রোধ করে আসামী মোঃ মিলন, মোঃ জামাল, মোঃ ফিরোজ, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মিন্টিজ ওরফে মোঃ শাজাহান একযোগে গলায় গামছা পেচিয়ে কালুকে হত্যা করে। ১০ জনের সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার রায় দেন। এদিকে আসামীদের মধ্যে মিলন ব্যতিত অপর ৪ জন পলাতক ছিলেন। সাক্ষ্যপ্রমান না থাকায় মোঃ মিলন, মোঃ জামাল, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ ফিরোজকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মোঃ হযরত আলী হিরণ ও আসামীর পক্ষে এ্যাডভোকেট এএইচ এম জাবেদ করিম মামলা পরিচালনা করেন। পিপি হযরত আলী জানান, প্রকৃত দোষী আসামীকে আদলত শাস্তি দিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর