শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জুলাই সনদসহ ৫ দফা দাবিতে কক্সবাজারে মজলিসসহ ৩ দলের মানববন্ধন

জে এইচ এম ইউনুস, কক্সবাজার

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১২:০৫

জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলামি ও ইসলামী আন্দোলনসহ তিন বৃহত্তর ইসলামি দলের পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর বুধবার কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন গুলো অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওঃ জাহেদের পরিচালনায় জেলা জামাতের মানববন্ধনে জেলা ও শহরের বিভিন্ন দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। বাদে জুহর ইসলামি আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি মাওঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওঃ মোস্তাফিজুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন স্থরের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। সর্বশেষ আছরের নামাজের পরে বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে একই জায়গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওঃ আবছার উদ্দিন চৌধুরী, মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা জে এইচ এম ইউনুস। এতে বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার বিভিন্ন জেলা দায়িত্বশীল বক্তব্য রাখেন। প্রত্যেক সংগঠনের নেতারা স্ব স্ব দলের দেয়া দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ট, সুন্দর নির্বাচনের ব্যবস্থা নেয়ার দাবি জানান।



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর