বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টেকনিক্যাল কলেজ ও বিনামূল্যে হাসপাতাল গড়বেন সৌদি প্রবাসী নজরুল ইসলাম নজু

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

বাংলাদেশে ফিরে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন— নিজস্ব অর্থায়নে একটি আধুনিক টেকনিক্যাল কলেজ ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যের হাসপাতাল নির্মাণ করার আশাও ব্যক্ত করেন তিনি।

নজরুল ইসলাম নজু বলেন, “আমি দীর্ঘদিন বিদেশে থেকে দেখেছি, কীভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি চাই নবীনগরের তরুণরা ঘরে বসেই আধুনিক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “নবীনগরের কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সেটাই আমার লক্ষ্য। তাই আমি নিজ অর্থায়নে এমন একটি হাসপাতাল নির্মাণ করতে চাই, যেখানে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা সবকিছুই থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।”

এসময় নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ, এনটিভির অনলাইন করসপন্ডেন্ট কাউছার আলম,সাংবাদিক আব্দুল হাদী, মুমিনুল হক রুবেল, অলি উল্লাহ, সফর আলী, খান জাহান আলী চৌধুরী, আবু হাসান আপন প্রমূহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর