বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

১২০০ মেট্রিকটন কাঁচামাল নিয়ে কর্ণফুলী নদীর মোহনায় জাহাজ ডুবি

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৫:২৮

চট্টগ্রাম বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি জাহাজ প্রায় ডুবে আছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে জাহাজটিকে উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙ্গর থেকে ১২০০ মেট্রিকটন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। ডুবে যাওয়া জাহাজটির সব পণ্য ভিজে নষ্ট হয়ে গেছে। তবে জাহাজটি ডুবে থাকার কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে সচিব জানান।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইনসের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, গত (শুক্রবার) রাত ৮টার দিকে স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় জাহাজটিকে স্থির রাখা হয়। আজ (শনিবার) সকালে সেটিকে তীরের দিকে নিয়ে আসা হচ্ছিল। তখন সেটি অর্ধেকেরও বেশি ডুবে গেছে। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে আছেন বলে কাজী শিবলু জানান।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি সাংবাদিকদের জানান, জাহাজটি পতেঙ্গা উপকূলের দিকে নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে এর তলা ফেটে যায়। এতে জাহাজের নিচ দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে এর প্রায় ৯০ শতাংশ ডুবে যায়। জোয়ারের সময় শুধুমাত্র জাহাজের একেবারে ওপরের কিছু অংশ দৃশ্যমান হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর