শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মনপুরার জেলেদের ঘরে ১৭ দিনেও পৌঁছায়নি বিজিএফ এর খাদ্য সহায়তা

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫, ১২:২১

ভোলার মনপুরার মেঘনায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে বিজিএফ চাল দেয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞা শুরুর ১৭ দিনে ও মনপুরার জেলে সেই সহায়তা পাননি। ফলে আর্থিক সংকটে মানবতার জীবনযাপন করছেন তারা। বাঁধ্য হয়ে কেউ কেউ আবার পেটের দায়ে রাতের আঁধারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন মাছ শিকারে।

রাতের আঁধারে ঘাটে বেঘাটে দেখা যায়, ভোলার মনপুরার মেঘনা নদীতে দেখা যায় শত শত ট্রলার। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার চলছে। এর পেছনে স্থানীয় প্রভাবশালীরা যেমন জড়িত তেমনি জেলেদের জন্য বরাদ্দের খাদ্য সহায়তা সঠিক সময়ে না পাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া ও আজ সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন মাছ বাজার গুলোতে ঘুরে দেখা যায়। জেলেরা অবৈধভাবে মাছ শিকার করে বাজারে হাক ডাকের মাধ্যমে বিক্রি করছেন। নেই প্রশাসনের তদারকি।

নিষেধাজ্ঞা কালীন সময়ে অবৈধভাবে মাছ শিকার করে বাজারে জনসম্মুখে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে জেলেরা জানান, নিষেধাজ্ঞা দিয়েছে সরকার ১৭ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা সরকারি বিজিএফ এর চাল পাইনি। আমাদের পরিবারে ছেলে সন্তান আছে আমরা কি না খেয়ে মরবো নাকি।

মনপুরার ২ নং হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের আবদুল মান্নান ও মফিজ মাঝি দুই ভাই। নদীতে মাছ ধরতে না পেরে মেঘনার পাড়ে ছেঁড়া জাল মেরামত করছেন তারা। একজনের ঘরে ৫ সদস্য এবং অন্য জনের ঘরে ৭ সদস্য । তাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা দিলেও খাদ্য সহায়তা পৌঁছেনি তাদের হাতে।

জেলেরা অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞার ২২ দিনে একটি পরিবারের হাতে শুধু-ই মাত্র ২৫ কেজি করে চাল দিলেই কি খাদ্য চাহিদা মেটানো সম্ভব?

তারা অভিযোগ করে আরও জানান, এই বছর মা ইলিশ রক্ষায় মেঘনায় (৪ অক্টোবর) থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, নিষেধাজ্ঞার ১৭ দিন পার হলেও এখনো আমাদের হাতে পৌঁছায়নি খাদ্য সহায়তা। বিগত বছর গুলোতে যারা প্রকৃত জেলে কাজ করে জীবিকা নির্বাহ করে তারা খাদ্য সহায়তা ঠিকমতো পায়নি নেতাদের কারনে। অথচ যারা জেলে না, তারা পাচ্ছে সহায়তার চাল। এমন অভিযোগ ৩৭৩ বর্গকিলোমিটার মনপুরা দ্বীপের প্রায় জেলেদের ।

চর যতিন গ্রামের স্থানীয় বাসিন্দা রফিজল জানান, মনপুরার জেলেদের ঘরে নেই চাল, দাদন এবং কিস্তির টাকা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করতে হচ্ছে জেলেদের। তিনি আরও জানান মেঘনায় বিশাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ শেষে নিষেধাজ্ঞার সময় অভাবের সঙ্গে লড়াই করে আমাদের জীবন পার করতে হচ্ছে এটাই আমাদের জীবন।

সময় মত চাল না পাওয়ার পাশাপাশি উপার্জন বন্ধ থাকায় মনপুরা উপজেলার জেলেদের সংসারে এখন অভাব বিরাজ করছে।

তারা বলছেন, দেশের জেলেরা মাছ ধরতে না পারলেও ভারতীয় জেলেরা ঠিকই জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এদিকে নিষেধাজ্ঞার কারণে মানবেতর জীবনযাপন করছে দেশের জেলেরা। খাদ্য সহায়তাও মিলছে না ঠিকমতো।

জেলেদের অভিযোগ, বিগত নিষেধাজ্ঞার সময়গুলোতে বরাদ্দের ২৫ কেজি চালের মধ্যে ১৮ থেকে ২০ কেজি পেয়েছেন তারা। ফলে নামমাত্র এ সহায়তাও দুর্দশা দূর করতে পারছে না জেলে পরিবারগুলো। তারা বলছেন, মনপুরার বেশিরভাগ জেলে পরিবার হতদরিদ্র। অনেকের ঘরেই চাল নেই। কাজ না থাকায় ধার-দেনা করেও সংসার চলছে না।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার উজ্জ্বল বনিক বলেন, মনপুরার ৩ ইউনিয়নে বিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

হাজীরহাট ইউনিয়নের চাল উদ্বোধন করা হয়েছে অনেক আগে। কিন্তু হাজীরহাট ইউনিয়ন এর প্রশাসক পি আই ও না থাকায় এখন বিজিএফ এর চাল বিতরণ করা হয়নি।

এ বিষয়ে ২ নং হাজীরহাট ইউনিয়ন এর প্রশাসকের দায়িত্বে থাকা পিআইও বলেন, আমি অফিসিয়াল কাজে মনপুরার বাহিরে থাকার কারনে সময় মতো জেলেদের বিজিএফ চাল বিতরণ করতে পারিনাই। আগামী মঙ্গলবার চাল বিতরণ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর